IDEAL Computer, Sabuj Dighirpar, Gowainghat Bazar, Sylhet | idealanwar.blogspot.com | Computer | Photocopy | Laminating | Online Internet | Wedding Card | Technology Service | Printing | One stop Service | Recruitment, Circular, Admission, Job, Career etc Application Processing | Birth Certificate, Police Verification, E-Passport, NID Card Correction, Land Khotian, Mouja Map Application Process | Content Created | Job Apply
Quick Link
- Age Calculator
- All Jobs
- Any Video Download
- Bijoy to Unicode Convert
- Covid19 Vaccine Surokkha App
- DPE eBook Information
- DPE ePrimary School
- Flexi Plan GP
- GPF fund & Pension Information
- Gmail
- NU Admission
- NU Admit Card
- NU Exam Information
- National University
- Nu Tabulation
- Nursing Admission Result
- PECE_Bangla ResultSheet
- RS / BRS ePorcha
- Translate
- Yahoo
- Youtube
- Youtube Downloader
- Youtube to MP3 Download
- জন্ম নিবন্ধন তথ্য
- বিদেশ যাত্রীর করোনা রিপোর্ট
- বয়স্ক-বিধবা ভাতার আবেদন
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- সকল দৈনিক ও জাতীয় পত্রিকা | All Newspapers
- সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
- GAMCA Medical Card Check & Verify
- Air Ticket Booking Gozayan
- ভিডব্লিউবি চক্রে অন্তর্ভূক্তির আবেদন
- GAMCA Medical Report
- Image to Text Convert
Wednesday, March 3, 2021
Sunday, February 28, 2021
Thursday, February 25, 2021
ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণে মেসার্স/ট্রেডার্স/ব্রাদার্স শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়?
বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠানের নামের পাশে ব্রাদার্স/ট্রেডার্স/মেসার্স শব্দগুলো দেখা যায়। যেমন- তানভীর ব্রাদার্স, গোয়াইনঘাট ট্রেডার্স, মেসার্স পিন্টু স্টোর। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, এই শব্দগুলো নামের পাশে যুক্ত করা হয় কেন? কিংবা এই শব্দগুলোর মানে কি? চলুন, সেসব প্রশ্নের উত্তর জানা যাক-
মসিয়ার (Monsieur) হলো এক ধরনের ফরাসি উপাধি; যার অর্থ জনাব/মহোদয়। মসিয়ার এর বহুবচন হলো মেইসিয়ারস, সংক্ষেপে বলা হয় মেসার্স (এর বাংলা অর্থ সর্বজনাব)। আমরা মেসার্স উচ্চারণ করলেও অভিধানে একে বলা হয় ‘মেসাজ’। জেনে রাখা ভালো, ‘মেসার্স’ শব্দটি ইংরেজি ‘মিস্টার’ শব্দের বহুবচন।
মেসার্স শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু এই শব্দটি বেশির ভাগ ক্ষেত্রেই ভুলভাবে ব্যবহার করা হয় আমাদের দেশে। অজ্ঞতা এবং অসচেতনতার কারণেই এটা হয়ে থাকে। যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে এবং তার সঙ্গে অন্য আরো মানুষের সংশ্লিষ্টতা প্রকাশ করে (যেমন ‘নুরুল অ্যাণ্ড ব্রাদার্স’ বা ‘কেয়া অ্যাণ্ড কোম্পানি’), সেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যেতে পারে।
তবে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে নয় (যেমন ‘হ্যালো ট্রেডার্স’ বা ‘হাতি কুরিয়ার সার্ভিস’), সেসব প্রতিষ্ঠানের নামের আগে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার সঠিক নয়। আবার আমরা যেমন নিজেরা নিজেদের নাম বলার ক্ষেত্রে ‘মিস্টার’ বা ‘জনাব’ বলিনা, তেমনই বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার তেমনি হওয়া উচিত। অর্থাৎ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম ‘নুরুল অ্যাণ্ড ব্রাদার্স’ বা ‘তানভীর অ্যাণ্ড কোম্পানি’ হলেও নিজেরা ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যাবে না।
এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বাইরে থেকে কেউ যখন যোগাযোগ করবেন (যেমন চিঠি বা ই-মেইলের মাধ্যমে), তখন তারা লিখবেন ‘মেসার্স আলম অ্যাণ্ড ব্রাদার্স’ বা ‘মেসার্স গণেশ অ্যাণ্ড কোম্পানি’। এটি অনেকটা শোভনীয় পদ্ধতি। আবার ‘মিস্টার’ শব্দটি পুংলিঙ্গ এবং ‘মেসার্স’ শব্দটি তার বহুবচন হলেও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে, কোনো স্ত্রীলোকের নামে হলে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে (যেমন ‘নিশি অ্যাণ্ড ব্রাদার্স’), উপরোক্ত নিয়মে এই ক্ষেত্রেও ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যায়।
ব্রাদার্স (Brothers)
ইংরেজি Brothers এর বাংলা (বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে) অর্থ হল পেশা, সমিতিভূক্ত ব্যক্তিবর্গ।
ট্রেডার্স (Traders)
ইংরেজি Trade শব্দের বাংলা অর্থ ব্যবসায় এবং ট্রেডার্স (Traders) এর অর্থ ব্যবসায়ী এই শব্দটি Trade এর বহুবচন।








